কার শ্রমিক খুঁজে পেয়েছেন আয়ের পথ।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা বাগান ও বনাঞ্চল অধ্যুষিত এলাকায় প্রায়
শতাধিক নার্সারি গড়ে উঠেছে। রাস্তার পাশে এবং গ্রামগঞ্জের বাড়িতে নার্সারি
করে অনেকেই লাভবান হয়ে উঠেছেন। এসব নার্সারিতে বিদেশি প্রজাতির গাছের সবুজ
চারায় ভরপুর হয়ে উঠেছে। দেশীয় প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা উৎপাদন
হলেও তুলনামূলক বিদেশি প্রজাতির গাছের চারা মাত্রাতিরিক্ত হারে বিক্রি
হচ্ছে। ছোট-বড় অসংখ্য নার্সারি গড়ে উঠলেও কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের
তথ্যানুযায়ী ১২টি এবং রেজিঃপ্রাপ্ত ৬টি নার্সারি রয়েছে। বন বিভাগের তথ্যে
উপজেলায় সরকারি সামাজিক বনায়ন নার্সারি একটি।সরেজমিন
দেখা যায়, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকা দিয়ে রাস্তার পাশে ও
গ্রামের বাড়িতে বাড়িতে গড়ে উঠেছে অসংখ্য নার্সারি। এসব নার্সারিতে রয়েছে
বিভিন্ন প্রজাতির ফল, ফুল, বনজ ও ঔষধি চারা। তবে আকাশি, ম্যানজিয়াম,
ইউক্যালিপটাসসহ বিদেশি প্রজাতির গাছের সংখ্যা বেশি। দ্রুত বর্ধনশীল থাকায়
বিদেশি প্রজাতির এসব গাছের স্থানীয়ভাবে যথেষ্ট চাহিদা রয়েছে বলে নার্সারি
মালিকরা জানান। এসব প্রজাতি দিয়েই প্রাকৃতিক বনের স্থলে সামাজিক ও কৃত্রিম
বনায়ন এবং স্থানীয়ভাবে নার্সারি ব্যবসায় উৎসাহ বৃদ্ধি পাচ্ছে।
বাণিজ্যিকভিত্তিতে গড়ে ওঠা ছোট-বড় নার্সারির চারা বিক্রি করে অনেকেই
স্বাবলম্বী হয়েছেন। শমসেরনগর বিমানবন্দর সড়কে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য
গ্রাম পর্যন্ত রয়েছে বাহারি নামের নার্সারি। দ্রুত লাভজনক নার্সারি ব্যবসায়
স্বল্প পুঁজি বিনিয়োগ করে লাভবান হওয়ায় এলাকার যুব সমাজ এ ব্যবসায় ঝুঁকে
পড়ছে। নার্সারি ব্যবসার ব্যাপক প্রসার ঘটলেও প্রতিটি নার্সারিতে বিদেশি
প্রজাতির গাছ দিয়ে চারা উৎপাদন এবং বিক্রির রীতিমতো প্রতিযোগিতা শুরু
হয়েছে। কিন্তু বিদেশি প্রজাতির গাছের ক্ষতির বিষয়ে কারও নজর নেই।
৯-১০ বছর ধরে নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত শাহিন নার্সারির মালিক আশিক মিয়া বলেন, বন বিভাগ ও কৃষি বিভাগ থেকে মাঝে-মধ্যে তিনি প্রশিক্ষণও নিয়েছেন। তবে চারা উৎপাদনে ইউক্যালিপটাস চারার ক্ষতিকর সম্পর্কে কিছুটা ধারণা দেয়া হয়। এছাড়া আগ্রাসী প্রজাতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। হাজীপুর ইউনিয়নের নার্সারির মালিক আবদুল হক বাণিজ্যিক ভিত্তিতে নার্সারি গড়ে তুলেছেন। তার নার্সারিতে বিদেশি প্রজাতির আকাশমণি, অ্যাকাশিয়া ক্রস, ইউক্যালিপটাস, ম্যানজিয়াম গাছের চারা বেশি। এগুলোর সঙ্গে সঙ্গে দেশি জাতের আম, জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা, জলপাই, পেঁপে এবং ঔষধি নিম, আগরসহ দেশীয় প্রজাতির গাছের চারাও রয়েছে।
শমসেরনগর, পতনউষার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নার্সারি ব্যবসায় এখন অনেকেই ঝুঁকে পড়েছেন। আর রাস্তার পাশের বৃহদাকার নার্সারিতে কিছুসংখ্যক বেকার শ্রমিক খুঁজে পেয়েছেন আয়ের পথ।

0 comments:
Post a Comment